Logo

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:০১
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবার ও দলীয় নেতারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবার ও দলীয় নেতারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২১ আগস্ট চিকিৎসার জন্য ব্যাংকক যান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুরে যান। সেখানে পূর্বের চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর অধীনে চিকিৎসা নিতে ৩০ আগস্ট তিনি সিঙ্গাপুরে পৌঁছান।

সিঙ্গাপুরে পৌঁছে ৩১ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। তবে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং শেষ পর্যন্ত ৩ সেপ্টেম্বর বিকেলে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন। একই দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার সঙ্গে কথা বলেন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD