Logo

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫০
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘‘এই নির্বাচন বাধাগ্রস্ত করার মতো শক্তি পৃথিবীতে নেই, সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।’’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসনকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD