Logo

ডাকসুর নতুন জিএস এস এম ফরহাদ

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:১২
ডাকসুর নতুন জিএস এস এম ফরহাদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ। বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম ও বাম সমর্থিত মেঘমল্লার বসু।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট, যা ফরহাদের চেয়ে ৫ হাজারের বেশি কম। তৃতীয় অবস্থানে থাকা মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট। এছাড়া বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান পেয়েছেন ৭৭ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয় এবং ভোরে শেষ হয়। শুধুমাত্র জগন্নাথ হলে ব্যতিক্রম ঘটে, যেখানে ফরহাদ মাত্র ৫ ভোট পান। ওই হলে মেঘমল্লার বসু ১১৭০ এবং হামীম ৩৯৮ ভোট পান।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ডাকসু এবং হল সংসদের জন্য ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে অনুষ্ঠিত নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে একজন ভোটারকে মোট ৪১টি ভোট প্রদান করতে হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া সহ-সভাপতি (ভিপি) পদেও শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বিপুল ভোটে জয় পেয়েছেন। তিনি ১৪ হাজার ৪২ ভোট পান, যেখানে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD