Logo

রোমান্সকর অনুভূতি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
রোমান্সকর অনুভূতি
ছবি: সংগৃহীত

পাহাড়ের পাদদেশে ঝর্ণার স্রোতধারা বয়ে যায় অবিরতউপচে পড়ে জলটুকু কলকলিয়ে ছুটে যায় অনবরত,শীতল ঝর্ণার মনোরম দৃশ্য অবলোকনে মুগ্ধতা বাড়ায় শিহরিত মন আমার...

বিজ্ঞাপন

পাহাড়ের পাদদেশে ঝর্ণার স্রোতধারা বয়ে যায় অবিরত

উপচে পড়ে জলটুকু কলকলিয়ে ছুটে যায় অনবরত,
শীতল ঝর্ণার মনোরম দৃশ্য অবলোকনে মুগ্ধতা বাড়ায় 
শিহরিত মন আমার ছুঁয়ে যায় প্রকৃতি তাঁর রূপ ছড়ায়।

বুকভরা স্বপ্ন আশা অকারণে ছুঁয়ে দিতে মন চায় 
নির্জন আঙ্গিনায় ভালোবাসা অবিরাম খুঁজে পায়!
দেহ-মন ভালোলাগায় আপ্লূত দোলা দেয় যে খুব
হৃদয় ছন্দ তোলে সুখের ভেলায় এসে দিয়ে যায় ডুব।

বিজ্ঞাপন

উদোম গায়ে নেমে জলে ভিজে খেলেছি জলকেলি
আকাশপানে চেয়ে রয়েছি প্রসারিত দুই হাত মেলি,
টেনে নিয়েছি প্রিয়তমাকে রেখেছি বুকের মাঝে
একাকার হয়েছি অন্তরঙ্গতায় ফিরেছি সেই সাঁঝে।

রোমান্সকর অনুভূতি'র আকুলতায়ভরা মধুর আশা 
অপার মহিমায় পূর্ণতা পাক প্রেম-বিরহ ভালোবাসা।

লেখক: গাজী আরিফ মান্নান।  

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD