Logo

নিকট-মৃত্যুর অভিজ্ঞতার জন্য দায়ী গুগল ম্যাপস!

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
নিকট-মৃত্যুর অভিজ্ঞতার জন্য দায়ী গুগল ম্যাপস!
ছবি: সংগৃহীত

বর্তমানে সবার কাছেই এন্ড্রোইড ফোন রয়েছে,আর এই ফোনের মাধ্যমে প্রায় সবাই গুগলের নানান সার্ভিস ব্যবহার করে,তারমধ্যে গুগল ম্যাপস একটি গুরুত্বপূর্ণ সার্ভিস...

বিজ্ঞাপন

বর্তমানে সবার কাছেই এন্ড্রোইড ফোন রয়েছে,আর এই ফোনের মাধ্যমে প্রায় সবাই গুগলের নানান সার্ভিস ব্যবহার করে,তারমধ্যে গুগল ম্যাপস একটি গুরুত্বপূর্ণ সার্ভিস।এর সাহায্যে আমরা যেকোন দুটি অবস্থানের মধ্যে দূরত্ব পরিমাপ ও অন্যান্য তথ্য জানতে পারি।

কিন্তু জনপ্রিয় এই নেভিগেশন অ্যাপটিকে সম্প্রতি ভারতের কেরালার এক পরিবারের নিকট-মৃত্যুর অভিজ্ঞতার জন্য দায়ী করা হয়েছে।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত গাড়ি চালিয়ে এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন সোনিয়া নামের এক চিকিৎসক। সঙ্গে ছিল তার তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। কিন্তু পথ হারিয়ে ফেলায় সাহায্য নেন গুগল ম্যাপসের। আর তাতেই বিপত্তি। গুগল ম্যাপসের দেখানো বিকল্প পথে চলতে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে একটি খালে পড়ে যায় গাড়িটি।

বিজ্ঞাপন

তবে গাড়িতে বিপদকালীন অ্যালার্মের ব্যবস্থা ছিল। পানিতে পড়া মাত্রই অ্যালার্ম ব্যবহার করায় ছুটে আসেন স্থানীয় মানুষ। পানির টানে ভেসে যাচ্ছিল গাড়িটি। ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরে কোনো রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় যাত্রীদের।

গুগল ম্যাপসের ভুলে দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার ম্যাপসের ভুলের খেসারত দিতে হয়েছিল একাধিক ব্যক্তিতে। গত বছরের ডিসেম্বরে ঘানার আলফ্রেডো নামক এক ব্যক্তিকে গুগল ম্যাপস এমন পথ দেখায়, যা তাকে প্রথমে নিয়ে যায় ঝোপঝাড়ের ভেতর। এরপর গুগল তাকে নির্দেশ দেয় বাঁদিকে যাওয়ার। তিনি বাঁদিকে যেতেই দেখেন সামনে রয়েছে কেবল বড় একটি আম গাছ। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলফ্রেড লেখেন, তাহলে কি তাকে আমগাছে গাড়ি তোলার পরামর্শ দিচ্ছে গুগল ম্যাপস?

আপনি যদি গুগল ম্যাপসে কোনো ত্রুটি খুঁজে পান, যেমন রাস্তার লোকেশন ভুল দেখানো, নির্দিষ্ট রাস্তা খুঁজে না পাওয়া বা রাস্তার নামে ভুল থাকা, তাহলে তা গুগলকে জানানোর সহজ একটি উপায় রয়েছে। 

বিজ্ঞাপন

গুগলকে জানাতে যা করতে হবে তা হচ্ছে- গুগল ম্যাপসে প্রবেশ করুন, বাঁ দিকে উপরে থাকা মেন্যু অপশনে যান, সেন্ড ফিডব্যাক অপশনে ক্লিক করুন, এবার আপনি যে ক্ষেত্রে মতামত দিতে চান তা নির্বাচন করুন এবং নির্দেশনা গুলো অনুসরণ করুন, সাবমিট-এ ক্লিক করুন।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD