Logo

টিকিট না পেয়ে ট্রেন আটকে দিল চবিতে ভর্তিচ্ছুরা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
টিকিট না পেয়ে ট্রেন আটকে দিল চবিতে ভর্তিচ্ছুরা
ছবি: সংগৃহীত

এমনিতেই পরীক্ষা তার উপর টিকেট নেই। কীভাবে পৌঁছাবে চট্টগ্রাম। এরই জেরে কমলাপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছেন চট্টগ্র...

বিজ্ঞাপন

এমনিতেই পরীক্ষা তার উপর টিকেট নেই। কীভাবে পৌঁছাবে চট্টগ্রাম। এরই জেরে কমলাপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের স্ট্যান্ডিং টিকিট দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর তারা অবরোধ তুলে নেন। এতে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে ট্রেনটি কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

জানা গেছে, শনিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশ্যে শুক্রবার রওনা করছেন শিক্ষার্থীরা। তাদেরই একটি অংশ ট্রেনের টিকিট না পেয়ে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা আসন ফাঁকা না থাকলেও স্ট্যান্ডিং টিকিট বিক্রি করতে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানান। পরে শিক্ষার্থীদের দাবির মুখে রেল কর্তৃপক্ষ তাদেরকে স্ট্যান্ডিং টিকিট দেয়। এরপর বিকেল ৫টার কিছু সময় পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনে যাত্রা শুরু করেছেন অবরোধ করা শিক্ষার্থীরা।

চবিতে ভর্তি পরীক্ষা দিতে সুবর্ণ এক্সপ্রেসে যাত্রা শুরু করা রাকিব হোসেন বলেন, ‍“শনিবার ভর্তি পরীক্ষা রয়েছে। ট্রেনের টিকিটের জন্য আমি আগে থেকেই অনলাইনে চেষ্টাও করেছি। কিন্তু টিকিট পাইনি। আজ দুপুরের পর কাউন্টারে এসেও টিকিট মেলেনি। আরও অনেক শিক্ষার্থীও টিকিট পাননি। সবাই মিলে বিকেলে ট্রেন আটকে দেয়। পরে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্ট্যান্ডিং টিকিট নিয়ে আমরা ট্রেনে যাত্রা করছি।”

এ ব্যাপারে জানতে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ারের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD