Logo

কম প্রশস্ত রাস্তার উন্নয়নে অর্থায়ন করবে না ডিএনসিসি: আতিক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
কম প্রশস্ত রাস্তার উন্নয়নে অর্থায়ন করবে না ডিএনসিসি: আতিক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেসব রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম সেসব রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ দেবে ...

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেসব রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম সেসব রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ দেবে না ডিএনসিসি। যেখানে রাস্তা ২০ ফুটের কম হলে অনুমোদনই পায় না, সেখানে বরাদ্দও দেওয়া হবে না। যারা অবৈধভাবে রাস্তা দখল করে রেখেছে তারা দখল ছেড়ে না দিলে কাজ হবে না।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এর নগরভবনে ডিএনসিসির ১৬তম কর্পোরেশন সভা সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএনসিসি মেয়র বলেন, সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নকশা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে প্রদান করতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলের ফলে রাস্তা সরু হয়ে যায়। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের যাতায়ভতে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।

এছাড়া সভায় বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুততম সময়ের সাথে বর্জ্য অপসারণ, ময়লার প্যাসেঞ্জ পরিষ্কার ও কাওরান বাজারের কাঁচাবাজার স্থানান্তর নিয় আলোচনা হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD