Logo

রাজধানীতে তিন ছিনতাইকারী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২২ অক্টোবর, ২০২২, ১৪:৩৭
রাজধানীতে তিন ছিনতাইকারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

আটকরা বেশ কিছুদিন ধরে পল্টনসহ আশপাশের এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল

বিজ্ঞাপন

রাজধানীর পল্টন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গতকারল বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে পল্টনের বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- হৃদয় (৩২), রফিক (২৫) ও জীবন (২১)।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু জব্দ করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, আটকরা বেশ কিছুদিন ধরে পল্টনসহ আশপাশের এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD