নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা: সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ ফেব্...
বিজ্ঞাপন
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের পরামর্শে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
বিজ্ঞাপন
প্রায় ১০ বছরের মাথায় এসে গত ৯ জানুয়ারি আরও তিনজনসহ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি নাজমুল আহাসান।
প্রজ্ঞাপন অনুসারে শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হওয়ার কথা। কিন্তু ওই সময় তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য তিন বিচারপতি শপথ নিয়ে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনা করছেন। কিন্তু বিচারপতি নাজমুল আহাসান আর শপথ নিতে পারেননি।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
জি আই/








