Logo

সহবাসের আগে পুরুষের যেসব খাবার খেতে হবে

profile picture
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:০৭
সহবাসের আগে পুরুষের যেসব খাবার খেতে হবে
ছবি: সংগৃহীত

আপেল মুখের দুর্গন্ধ কমায় এবং দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা দূর করে সুন্দর সহবাস অভিজ্ঞতার জন্য মুখের স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ

বিজ্ঞাপন

সহবাসকে দাম্পত্য সুখের ভিত্তি বলা হয়। এ সময় দুজন পার্টনারই পরস্পরের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করে। বিশেষ করে পুরুষের পারফরম্যান্স যথেষ্ট না হলে নারী পরকীয়ায় জড়িয়ে পরতে পারেন।

কিন্তু কিছু খাবার বিছানায় পুরুষের পারফরম্যান্স বৃদ্ধি করতে পারে। এখানে তেমন কিছু খাবার সম্পর্কে বলা হলো, যা মিলনের আগে খেলে উপকার পেতে পারেন।

বিজ্ঞাপন

*** মিলনের আগে শক্তিবর্ধক চিয়া বীজ খেতে পারেন। চিয়া বীজ হলো শক্তির শক্তিঘর। অন্যান্য পুষ্টি তো আছেই। এই খাবার স্ট্যামিনা ধরে রাখতে সাহায্য করে।

বিজ্ঞাপন

*** সহবাসের আগে গ্রিন টি অথবা ব্ল্যাক টি পান করতে পারেন।

*** ভিটামিন সি পুরুষ হরমোন উৎপাদনে সাহায্য করে, যা যৌন তাড়না বাড়িয়ে থাকে। তাই সহবাসের আগে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার কথা বিবেচনা করতে পারেন।

বিজ্ঞাপন

*** আপেল মুখের দুর্গন্ধ কমায় এবং দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা দূর করে। সুন্দর সহবাস অভিজ্ঞতার জন্য মুখের স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ। পারস্পরিক আদর-সোহাগের সময় মুখের দুর্গন্ধ যৌনতায় কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সহবাসের আগে একটি আপেল খেতে পারেন।

বিজ্ঞাপন

*** কিছু সামুদ্রিক খাবার যৌনকামনা বৃদ্ধি করে, যেমন- কাঁকড়া ও চিংড়ি। সামুদ্রিক খাবার খাওয়ার পর একটি আপেল খেতে পারেন, যেন এসব খাবারের দুর্গন্ধ দূর হয়।

*** আদার পানীয়তে লেবুর রস মিশিয়ে সহবাসের আগে পান করতে পারেন। গবেষণায় দেখা গেছে- আদা লেবুর পানীয় শরীরে রক্তপ্রবাহ বাড়াতে পারে, বিশেষ করে লিঙ্গ অঞ্চলে।

বিজ্ঞাপন

*** ডিমের ভিটামিন বি৫ এবং ভিটামিন বি৬ শরীরে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে। পুরুষের লিঙ্গ উত্থান সমস্যায় ভোগার অন্যতম কারণ হলো কিছু হরমোনের ভারসাম্যহীনতা, যেমন- টেস্টোস্টেরন। তাই সহবাসের আগে ডিম খেতে পারেন।

বিজ্ঞাপন

*** সহবাসের আগে পালংশাক খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে। এই খাবার গোপনাঙ্গে রক্তপ্রবাহ বাড়িয়ে যৌনতাকে উদ্দীপ্ত করতে পারে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD