Logo

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সশরীরে ক্লাস

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সশরীরে ক্লাস
ছবি: সংগৃহীত

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে প্রথমবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পর...

বিজ্ঞাপন

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে প্রথমবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ১ম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ২২  ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ শ্রেণি কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

এর আগে, করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি প্রথম দফায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

গত ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। তবে এ সময় অনলাইন ক্লাস চালু ছিল।

সশরীরে ক্লাস না হলেও পরীক্ষাগুলো সশরীরে নিয়েছে বিভাগগুলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অফিস এবং গ্রন্থাগারও খোলা আছে।

বিজ্ঞাপন

এদিকে, দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবছে সরকার। এসময় দীপু মনি বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে, আশা করা যাচ্ছে খুব শিগগিরই খুলে দেওয়া হবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD