Logo

ঘরেই তৈরি করুন রূপচাঁদা ফ্রাই

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৩, ২৩:১৪
ঘরেই তৈরি করুন রূপচাঁদা ফ্রাই
ছবি: সংগৃহীত

মাছের এক পিঠ ভাজা হলে উল্টে দিন দুই পাশ বাদামী করে ভেজে তুলুন এরপর গরম গরম পরিবেশন করুন

বিজ্ঞাপন

রূপচাঁদা মাছ খেতে কে না পছন্দ করে! সুস্বাদু এই মাছের যেকোনো পদই জিভে জল আনে। বিশেষ করে রূপচাঁদা ফ্রাই অনেকে রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খেয়ে থাকেন। আজ চলুন জেনে নেওয়া যাক রূপচাঁদা ফ্রাই তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

রূপচাঁদা মাছ- ২টি

বিজ্ঞাপন

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

বিজ্ঞাপন

মরিচ গুঁড়া- আধা চা চামচ

বিজ্ঞাপন

জিরা গুঁড়া- আধা চা চামচ

হলুদ গুঁড়া- সামান্য

বিজ্ঞাপন

গোল মরিচ গুঁড়া- ১/৩ চা চামচ

বিজ্ঞাপন

লেবুর রস- ১ চা চামচ

লবণ- পরিমাণমতো

বিজ্ঞাপন

তেল- ভাজার জন্য।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন

বিজ্ঞাপন

প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিন। এবার মাছের উভয় পিঠে দুই তিন জায়গায় চাকু বা বটির সাহায্যে লম্বা করে দাগ দিয়ে নিন। এতে মাছের ভেতরে মসলা ভালোভাবে ঢুকবে। মাছ লেবুর রস ও লবণ মাখিয়ে রেখে দিন ৫ মিনিটের মতো। 

পরে একটি পাত্রে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। এবার মাছের মসলার মিশ্রণ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিন মিনিট বিশেক। প্যানে তেল গরম দিন। গরম হলে তাতে মাছ ছেড়ে দিন। মাছের এক পিঠ ভাজা হলে উল্টে দিন। দুই পাশ বাদামী করে ভেজে তুলুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD