Logo

বিমানবন্দরে ইয়াবাসহ আটক ১

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০৩:০৩
বিমানবন্দরে ইয়াবাসহ আটক ১
ছবি: সংগৃহীত

নিজ হাতে তার পরিহিত পোশাকের পকেট থেকে ইয়াবাগুলো বের করে দেন

বিজ্ঞাপন

৩ হাজার ৫৬৫ পিস ইয়াবাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জাহিদ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে এপিবিএন।

শুক্রবার (২৬ মে) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নিয়মিত নজরদারির অংশ হিসেবে সাদা পোশাকের গোয়েন্দা দল এবং পেট্রোল দল ২৪/৭ কাজ করে। সকালে এপিবিএনের গোয়েন্দা দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার সময় অভিযুক্তকে দেখ‌তে পায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। তার দিকে এগিয়ে যেতেই অভিযুক্ত জাহিদ হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করেন। প‌রে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে আটক করেন এবং এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে নি‌য়ে জিজ্ঞাসাবাদ করেন। বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন এবং নিজ হাতে তার পরিহিত পোশাকের পকেট থেকে ইয়াবাগুলো বের করে দেন।

তিনি আরও জানান যে, গত ২ সপ্তাহের মধ্যে এই নিয়ে ০৩ জনকে ইয়াবাসহ বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD