Logo

একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৩, ০২:১৪
একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত
ছবি: সংগৃহীত

ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৫ জন ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৮ জন

বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭২ জন। এ নিয়ে বর্তমানে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২২৬ জনে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯ শে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ জন ও ঢাকার বাইরে ১৪ জন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৮৪৩ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৫ জন ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৮ জন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD