Logo

বিশ্বখ্যাত নারী ঔপন্যাসিক আইদু আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৩, ২১:৩৯
বিশ্বখ্যাত নারী ঔপন্যাসিক আইদু আর নেই
ছবি: সংগৃহীত

বুধবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বখ্যাত নারী ঔপন্যাসিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আমা আতা আইদু। ঘানার স্বনামধন্য এই নারীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।

বুধবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

বিজ্ঞাপন

এতে বলা হয়, গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সবার প্রিয় লেখক আমা আতা আইদু বুধবার (৩১ মে) ভোরে মারা গেছেন। বিগত কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

১৯৪২ সালে মধ্য ঘানার একটি গ্রামে  জন্মগ্রহণ করেছেন আইদু। ১৫ বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। তিনি ঘানা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফেলোশিপ অর্জন করেন। সেখান থেকে ফিরে এসে তিনি ঘানা বিশ্ববিদ্যালয়ে ৩ বছর শিক্ষকতাও করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও  কেনিয়াতেও শিক্ষকতা করেছেন। এছাড়া ১৯৮২-৮৩ সালে ঘানা সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৯৬৫ সালে যখন লেখালেখির শুরু করেন তখন  ‘দ্য ডিলেম্যা অব এ ঘোস্ট’ একটি নাটক রচনা করেন। নাটকটি রচনার জন্য পুরস্কৃত হন তিনি। এই নাটকের মধ্যে দিয়ে তিনি মহাদেশের জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত লাভ করেন। তার প্রথম উপন্যাস ‘আওয়ার সিস্টার কিলিজয়’ বা ‘রিফ্লেকশন্স ফ্রম এ ব্ল্যাক-আইড  স্ক্যুইন্ট’। যা ১৯৬৬ সালে প্রকাশিত হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD