রামপুরায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৃতের সৎ বাবা-মা বাইরে থেকে বাসায় এসে দেখেন রিয়া ফ্যানের সঙ্গে ঝুলে আছে
বিজ্ঞাপন
রাজধানীর রামপুরা এলাকা থেকে রিয়া মনি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
রামপুরা থানার এসআই তওফিকা ইয়াসমিন জানান, রিয়া তার সৎ বাবা ও মায়ের সঙ্গে নতুন বাগ ২ নম্বর লোহার গেটে ভাড়া বাসায় থাকে। মৃতের সৎ বাবা-মা বাইরে থেকে বাসায় এসে দেখেন রিয়া ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমাদের খবর দিলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রাথমিকভাবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








