Logo

কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০২:৩৭
কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
ছবি: সংগৃহীত

স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণেই তিনি আত্মহত্যা করেছেন তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে

বিজ্ঞাপন

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে শিলা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশ এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার মামলায় তার স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশের ভাষ্য, স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার হারিকেন ফ্যাক্টরির তিন নম্বর গলির একটি বাসা থেকে শিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

বিজ্ঞাপন

পরে কামরাঙ্গীরচর থানার এসআই নুসরাত জাহান তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশটি ময়না তদন্তের জন্য স্যার সলিম উল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ওসি মো. মোস্তফা আনোয়ার বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণে শিলা আত্মহত্যা করেছেন। আমরা আত্মহত্যা প্ররোচণার মামলা নিয়ে অভিযুক্ত আলী আহমেদকে গ্রেফতার করেছি। তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মৃত শিলা পুরান ঢাকার লালবাগ থানার আব্দুল মালেকের মেয়ে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD