ডেঙ্গুতে প্রাণ গেল বাংলাদেশ ব্যাংকের অন্তঃসত্ত্বা সহকারী পরিচালকের

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে
বিজ্ঞাপন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশ ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে।
সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা জেনেছি কান্তা বিশ্বাস গত রবিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আড়াই বছরের কন্যা শিশু রয়েছে তার।
বিজ্ঞাপন
এদিকে কান্তা বিশ্বাসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, সহকর্মীসহ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








