Logo

একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৩, ০৪:০২
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের
ছবি: সংগৃহীত

অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। একই সময়ে ২ হাজার ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩৮৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩১২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৫ হাজার ২০৭ জন। মৃত্যু বরণ করেন ৪৪৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৩৬ জন এবং ঢাকা সিটির বাইরের ১০৮ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD