Logo

অ্যান্টিবায়োটিক ওষুধ ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৩, ০৪:১৭
অ্যান্টিবায়োটিক  ওষুধ ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

এর প্রেক্ষিতে ওষুধটি উৎপাদন, বিক্রি, মজুদ করা যাবে না।

বিজ্ঞাপন

মান সম্মত না হওয়ায় জেনিথ ফার্মার অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন নিষিদ্ধ করেছে হাইকোর্ট।মঙ্গলবার (২২ আগস্ট)  বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর প্রেক্ষিতে ওষুধটি উৎপাদন, বিক্রি, মজুদ করা যাবে না।

এ বছরের বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি, এই ওষুধকে মানহীন ঘোষণা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ নিয়ে গেল ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মা নোটিশের যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান রিট পক্ষের আইনজীবী।

বিজ্ঞাপন

বিষয়টি বিবেচনায় এনে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ন্যাপ্রোক্সেন প্লাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেন আদালত। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথ ফার্মাকে নির্দেশও দেয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD