Logo

জামায়াতের আমিরসহ ৯৬ জনের বিচার শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৩, ২২:০৪
28Shares
জামায়াতের আমিরসহ ৯৬ জনের বিচার শুরু
ছবি: সংগৃহীত

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন খান।

বিজ্ঞাপন

নাশকতার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ  মামলায় তাদের বিচার শুরু হলো.

বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন  খারিজ করে এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন খান। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

এদিন, এদিন কারাগারে আটক জামায়াতে ইসলামী আমির ডা, শফিকুর রহমান ও দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে আদালতে হাজির করা হয়। এ সময় জামিনে থাকা আসামিরা হাজিরা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাদের উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

দুই পক্ষে শুনানি শেষে আদালত ৯৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আগে দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

জামায়াতের আমিরসহ ৯৬ জনের বিচার শুরু