চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হাজার ছাড়াল

নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন
বিজ্ঞাপন
দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫৩ জন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৫ হাজার ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৮৫১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৩৭ জন।
বিজ্ঞাপন
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৯২৫ জন। ঢাকায় ৮০ হাজার ৮৩ এবং ঢাকার বাইরে ১ লাখ ১৫ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








