Logo

একদিনে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৩, ০৫:৫৪
একদিনে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সারাদেশে একদিনে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ১০৭৯ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে  ৫৮৫ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭৩ জন। 

শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯১২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৯ জন ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছর দেশে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার ৮২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৫৭২ জন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৯৮৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ২৬ হাজার ৫৮৫ জন রয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD