Logo

জাপানের ডেঙ্গু টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২৩, ০২:০৮
জাপানের ডেঙ্গু টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে এই ভ্যাকসিনটি ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।

বিজ্ঞাপন

জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি  ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইতোমধ্যে এই ভ্যাকসিনটি ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, “তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং উচ্চ সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস এমন ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য এই ভ্যাকসিন চালু করা হবে।”

বিজ্ঞাপন

ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা বিশ্বব্যাপী, বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই। সূত্র: ডব্লিউএইচও ওয়েবসাইট, নিপ্পন 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD