Logo

প্রাণ বাঁচাতে চিৎকার করছেন ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন, ২০২৬, ১৬:৩১
প্রাণ বাঁচাতে চিৎকার করছেন ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষ
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার ৭ মাত্রার বেশি শক্তির পরপর দুটি ভূমিকম্পে শত শত ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অসংখ্য মানুষ প্রাণ বাঁচাতে সাহায্যের জন্য চিৎকার করছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিজ্ঞাপন

রাজধানী কারাকাসের বাসিন্দা ২৫ বছর বয়সী আলেজান্দ্রো রুইজ গার্সিয়াও ওই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। তিনি জানান, ভূমিকম্প আঘাত হানার এক সেকেন্ডেরও কম সময় আগে মোবাইলে সতর্কবার্তা পেয়েছিলেন। এরপরই শুরু হয় তীব্র কম্পন।

আলজাজিরাকে তিনি বলেন, মুহূর্তের মধ্যে চারপাশের সবকিছু কাঁপতে শুরু করে এবং ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়। তার ভাষায়, এটি ছিল জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

আলেজান্দ্রো জানান, ভূমিকম্পের সময় চারপাশে বিমানের ইঞ্জিনের মতো বিকট শব্দ হচ্ছিল। তিনি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বের হতে সক্ষম হলেও বাইরে এসে দেখেন বহু ভবন ধসে পড়েছে।

তিনি আরও বলেন, দাদিকে আনতে যাওয়ার সময় আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দৃশ্যটি তার কাছে যুদ্ধবিধ্বস্ত কোনো শহরের মতো মনে হয়েছে। ভেঙে পড়া ভবনের নিচ থেকে আটকে পড়া মানুষের আর্তনাদ ও সাহায্যের আহ্বান তিনি স্পষ্ট শুনতে পেয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির নতুন নতুন চিত্র সামনে আসছে এবং প্রতিটি দৃশ্যই আগের চেয়ে আরও ভয়াবহ। দিনটি ভেনেজুয়েলার জন্য অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্যোগের স্মৃতি দেশটির মানুষের মনে দীর্ঘদিন রয়ে যাবে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD