Logo

ভেনেজুয়েলায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন, ২০২৬, ১৪:৫৮
ভেনেজুয়েলায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হেনেছে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। পরপর দুটি প্রবল কম্পনে কেঁপে ওঠে দেশটির বিস্তীর্ণ এলাকা। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৪ মিনিট) ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড আগে ৭ দশমিক ২ মাত্রার একটি প্রাক-কম্পন অনুভূত হয়েছিল।

তথ্য অনুযায়ী, এটি গত ১০০ বছরের মধ্যে ভেনেজুয়েলায় রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯০০ সালে রাজধানী কারাকাসের কাছাকাছি উত্তর উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্রস্থলও ওই এলাকার কয়েকশ কিলোমিটারের মধ্যে ছিল।

বিজ্ঞাপন

ঐতিহাসিক রেকর্ড বলছে, বুধবারের ৭ দশমিক ৫ মাত্রার কম্পনটি ভেনেজুয়েলার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প। আর এর আগে অনুভূত ৭ দশমিক ২ মাত্রার প্রাক-কম্পনটি দেশটির চতুর্থ বৃহত্তম ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD