Logo

যুবদল নেতা ইসহাকসহ ৯ জনের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ০২:০৫
যুবদল নেতা ইসহাকসহ ৯ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট আশেক ইমাম এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারসহ দ্রুত বিচার আইনে করা মামলায় ৯ জনের তিনবছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট আশেক ইমাম এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দ্রুত বিচার আইনের ৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে  আসামিদের তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অনাদায়ে তাদের  ছয় মাসের  কারাভোগ করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিএনপি নেতা শাহজাহানসহ কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজন নেতা কারাগারে

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, এডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল, নাদের।আসামিদের মধ্যে ইয়াকুব সরকার ৮ মাস ধরে কারাগারে আছেন।রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।অপর আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ৩ দিনের রিমান্ডে

বিজ্ঞাপন

২০১৩ সালের মে মাসে বংশাল থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি করে পুলিশ।

এর আগে চলতি বছরের ৭ আগস্ট ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD