Logo

রংপুরে ডাচ্ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫২
88Shares
রংপুরে ডাচ্ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন
ছবি: সংগৃহীত

ডাচ্ বাংলা ব্যাংকের অন্যান্য শাখার মতো, এই শাখাটি খোলার দিন থেকে গ্রাহকদের এটিএম

বিজ্ঞাপন

রংপুরের লালকুঠি রোডে রায়ান'স ভবনের দ্বিতীয় তলায় ডাচ্ বাংলা ব্যাংকের ২৪১ তম ধাপ শাখার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ধাপ শাখার উদ্বোধন করেন ডাচ্ বাংলা ব্যাংকের ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার শাখাটির উদ্বোধন করেন। শাখাটির সফল কার্যক্রম পরিচালনা, ব্যবসায়ী সম্প্রদায়ের সমৃদ্ধি, আমানতকারী ও ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ডাচ্ বাংলা ব্যাংকের অন্যান্য শাখার মতো, এই শাখাটি খোলার দিন থেকে গ্রাহকদের এটিএম এবং সিআরএম পরিষেবা, খুচরা, এসএমই এবং কর্পোরেট ঋণ, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং বিদেশী রেমিট্যান্স পরিষেবাসহ অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিল্পপতি ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৯৯৬ সালের ৩ জুন বাংলাদেশে ডাচ্ বাংলা ব্যাংকের যাত্রা শুরু করে। এরপর থেকে সারাদেশে শাখা বিস্তারের মাধ্যমে সুনামের সাথে গ্রাহকদের আস্থা অর্জনের মধ্য দিয়ে ব্যাংকিং সেবা প্রদান করে চলছে ব্যাংকটি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD