Logo

লালমোহনে দুই প্রক্সি এজেন্ট আটক

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারি, ২০২৪, ২৩:৩৯
লালমোহনে দুই প্রক্সি এজেন্ট আটক
ছবি: সংগৃহীত

সতন্ত্রপ্রার্থীর ডামি এজেন্ট হিসাবে কেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে আটক হয়।

বিজ্ঞাপন

ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরছাড়া পোলিং এজেন্টের প্রক্সি দিতে আসা ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম আবদুর রহিম ও জাকির হোসেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় কেন্দ্র পরিদর্শনে এসে উপসচিব সুজিত হালদার এদের আটক করে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রিজাইডিং আফিসার খলিলুর রহমান জানান, আবদুর রহিম সতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের এজেন্ট হিসাবে ৮ নং কক্ষে বসা ছিলেন। আর জাকির হোসেন ৩ নং কক্ষে একই প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা থেকে আসা উপসচিব সুজিত হালদার এদের কাগজপত্র যাচাই করে আবদুর রহিমের কার্ডে প্রিজাইডিং অফিসারে স্বাক্ষর পাননি। 

জাকির হোসেনের কার্ডে প্রিজাইিডং অফিসারের স্বাক্ষর থাকলে ছবির সাথে মিল ছিল না। তিনি আরও জানান, আটকের পর আইনশৃঙ্খলারক্ষা বাহির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান আটক ২ জনই আওয়ামী লীগের রাজনীতি করেন। কিন্তু তারা সতন্ত্রপ্রার্থীর ডামি এজেন্ট হিসাবে কেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে আটক হয়।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD