Logo

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০৮:৩৬
গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী
ছবি: সংগৃহীত

রবিবার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন।

বিজ্ঞাপন

এ আসনে  মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৩ হাজার ১৬৯ জন ভোটার ভোট প্রদান করেন। আসনটি মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম আম প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। এছাড়া বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজামউদ্দিন একতারা প্রতীকে ৪৬৯ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্লা গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. সহিদুল ইসলাম মিটু ডাব প্রতীকে পেয়েছেন ১২২ ভোট ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD