Logo

মোল্লাবাড়ি বস্তির আগুন দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখা হবে: ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৪, ০২:২৪
মোল্লাবাড়ি বস্তির আগুন দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখা হবে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুন নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘এছাড়া নিখোঁজ ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনে ডিএনএ টেষ্ট করা হবে।’

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, “এখনো আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি বোঝা যাবে।”

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (১২ জানুয়ারি)  দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁওস্থ কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বস্তির তিন শতাধিক ঘর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD