Logo

ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৪, ০৬:৫৯
ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

রবিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের প্রাণহানি হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৮ জন ভর্তি হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, একদিনে সারাদেশে ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

একই সময়ে মোট ৪৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৪ জন এবং সারা দেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৩২ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

এতে আরও জানানো হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনের একজন ঢাকা সিটিতে এবং আরেকজন ঢাকা সিটির বাইরে মারা যান। চলতি বছরের মোট সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

এ বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৭০ জন। এর মধ্যে ঢাকাতে ২৫১ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এ বছরে এ পর্যন্ত ৪২৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১২৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল তিনশ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমানে সারাদেশে মোট ২৩৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ১২১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১১৮ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD