Logo

ইবিতে পুনরায় চালু হলো সোমবারের অফলাইন কার্যক্রম

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৪, ০১:০৫
ইবিতে পুনরায় চালু হলো সোমবারের অফলাইন কার্যক্রম
ছবি: সংগৃহীত

ক্লাস বন্ধ করে অফলাইনে পূর্বের নির্ধারিত সময়ে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

মংক্যচিং মারমা, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সোমবার চালু থাকা অনলাইন ক্লাস বন্ধ করে অফলাইনে পূর্বের নির্ধারিত সময়ে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২.০১.২০২৪ থেকে পূর্ব নির্ধারিত সোমবারের Online Class সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন সোমবার সকল প্রকার ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিলো এবং সোমবার সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিলো।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD