জামিন পেলেন ড. ইউনূস

ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
শ্রম আপিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন পেয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৮ জানুয়ারি) পৌনে ১১ টার দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন ড. ইউনূসসহ চার আসামি।
বিজ্ঞাপন
ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এ মামলায় অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
এদিন সকাল ১০টায় শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার পাশাপাশি জামিন প্রার্থনা করেন ড. ইউনূস। এসময় আপিলে তার পক্ষে ২৫টি আইনি যুক্তি তুলে ধরেন তার আইনজীবী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আদালতে ড. ইউনূস
বিজ্ঞাপন
এর আগে গেল ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়।
ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। তাদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।
জেবি/এসবি








