আদালতে ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত
বিজ্ঞাপন
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চার জনের বিরুদ্ধে করা মামলায় আপিল ও জামিন শুনানিতে আদালতে হাজির হয়েছেন।
রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তিনি অ্যাপিলেট ট্রাইব্যুনালে উপস্থিত হন। কিছুক্ষণের মধ্যে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল ও জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দোষ না করেও শাস্তি পেলাম: ড. ইউনূস
বিজ্ঞাপন
এর আগে গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে আসামিদের এক মাসের জামিন দেওয়া হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
বিজ্ঞাপন
জানা যায়, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে ওই মামলা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ড. ইউনূসের জামিন
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এজে








