Logo

মির্জা আব্বাসের ৯ মামলায় গ্রেফতার ও জামিন শুনানি কাল

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫৫
মির্জা আব্বাসের ৯ মামলায় গ্রেফতার ও জামিন শুনানি কাল
ছবি: সংগৃহীত

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এদিন ধার্য করেন।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও রমনা থানার পৃথক ৯ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন ও জামিন বিষয়ে শুনানির জন্য  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছে আদালত।এদিন তার উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এদিন ধার্য করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ জানুয়ারী মির্জা আব্বাসের গ্রেফতার দেখানো ও জামিন শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। 

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। তবে পল্টন থানার পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ চার মামলা এবং রেওলয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেফতার করা হয়নি। এসব মামলায় গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD