Logo

আড়াই ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪০
আড়াই ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল
ছবি: সংগৃহীত

তিনি বলেন, বিকেল পৌনে ৪টা থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

আড়াই ঘণ্টারও বেশি সময় পর আবারও সচল হয়েছে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল সার্ভিস।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল বিষয়টি জানান। তিনি বলেন,  বিকেল পৌনে ৪টা থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে মেট্রোরেলের ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ে। এতে মেট্রোর চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

সহকারী ব্যবস্থাপক রায়হান খলিল জানান, ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই তা মেরামতে কাজ শুরু করে ডিএমটিসিএল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD