Logo

পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১১ মার্চ, ২০২৪, ২৩:৩৫
পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ।

বিজ্ঞাপন

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে  ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ।

সোমবার (১১ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, “দুপুর ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। ১টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। পরে আরো ২টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা।”

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD