Logo

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৪, ০৭:২১
হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস জানায়, ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।

বিজ্ঞাপন

রাজধানীর হাতিরপুলে রাজ কমপ্লেক্স নামে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

জানা যায়, আগুনের ঘটনায় ভবনটিতে আটকেপড়া ৪ জনকে ছাদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা 'রাজ কমপ্লেক্স' ভবনটির দ্বিতীয় তলায় আগুনের লাগে বলে খবর পান। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD