Logo

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ২২:৪৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে

বিজ্ঞাপন

রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৮ মার্চ) সংস্থাটি জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে, সীতাকুন্ড অঞ্চলসহ কক্সবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৭০ শতাংশ।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD