Logo

৪ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মার্চ, ২০২৪, ২৪:২৫
৪ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে
ছবি: সংগৃহীত

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে

বিজ্ঞাপন

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, ঝেড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২৯ মার্চ) বেলা ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়েছে, শুক্রবার (২৯ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ।

বিজ্ঞাপন

আর শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অনত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ওইদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। 

বিজ্ঞাপন

অপরদিকে রবিবারও (৩১ মার্চ) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসাথে ওইদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

অপরদিকে, এদিন ভোর ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনা বিভাগের মোংলায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর রংপুর বিভাগের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস এইসময়ের মধ্যে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৫৭ মিলিমিটার।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD