Logo

তিন মামলায় মামুনুল হকের জামিন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৪, ০২:০১
তিন মামলায় মামুনুল হকের জামিন
ছবি: সংগৃহীত

আদালত রাজধানীর পল্টন থানার দুই ও মতিঝিল থানার একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন। 

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত রাজধানীর পল্টন থানার দুই ও মতিঝিল থানার একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০১৩ সালের মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন না পাওয়ায় এখনি তার কারামুক্তি হচ্ছে না। তবে খুব তারাতাড়ি সকল মামলায় জামিনের মাধ্যমে তিনি কারামুক্তি হবেন।

বিজ্ঞাপন

২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD