Logo

বেলা ১২ পর্যন্ত ভোট পড়েছে ১৫-২০ শতাংশ: ইসি

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৪, ০১:১০
বেলা ১২ পর্যন্ত ভোট পড়েছে ১৫-২০ শতাংশ: ইসি
ছবি: সংগৃহীত

বুধবার (৮ মে) নির্বাচন ভবনে উপজেলা ভোট নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন ইসি সচিব।

বিজ্ঞাপন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পর  বেলা ১২টা পর্যন্ত ১৫-২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (৮ মে) নির্বাচন ভবনে উপজেলা ভোট নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন ইসি সচিব। 

বিজ্ঞাপন

মো. জাহাংগীর আলম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠপর্যায় থেকে জানানো হয়েছে। একেক জায়গায় একেক রকম ভোট পড়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রকৃত হার আরও পরে পাবো আমরা। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। দু-একটি ঘটনা যেখানে ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।”

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, “খাগড়াছড়ির লক্ষিরছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়। এতে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া বগুড়ায় অবৈধভাবে ভোট দেওয়ায় একজন প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আর দু-এক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ঝড় বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারণে কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে। তবে দুইটা থেকে চারটার মধ্যে কেন্দ্রে ভোটার বাড়বে বলে প্রত্যাশা কমিশনের।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD