Logo

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৭

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ২১:২২
ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৭
ছবি: সংগৃহীত

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (১ জুন)  সাড়ে ৯ দিকে জহির স্টিল এন্ড রুলিং মিলে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। 

বিজ্ঞাপন

যারা দগ্ধরা হয়েছেন, তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।

বিজ্ঞাপন

মিলটির শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানিয়েছেন, আমিসহ কয়েকজন মিলে গিয়ার নামে যন্ত্রটি খুলছিলাম। এ সময় যন্ত্রটি ওভার হিটের কারণে বিস্ফোরিত হয়। এতে আমিসহ বেশ কয়েকজন দগ্ধ হই। পরে আমাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৪জনকে ঢাকা মেডিকেলে এবং বাকি ৩ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা ডেমরা থানা পুলিশকে জানিয়েছি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD