Logo

১ম ধাপের ভর্তি শেষে কুবিতে আসন ফাঁকা ৭২ টি

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৪, ০১:৩৪
১ম ধাপের ভর্তি শেষে কুবিতে আসন ফাঁকা ৭২ টি
ছবি: সংগৃহীত

১ম ধাপের ভর্তি শেষে ৭২ টি আসন ফাঁকা রয়েছে।

বিজ্ঞাপন

গুচ্ছ অধিভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) ১ম ধাপের ভর্তি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৭২ টি আসন ফাঁকা রয়েছে।

সোমবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান।

বিজ্ঞাপন

ড. মো: সাইফুর রহমান জানান, এখন পর্যন্ত ১০৩০ টি আসনের মধ্যে ৯৫৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ১ম ধাপের ভর্তি শেষে ৭২ টি আসন ফাঁকা রয়েছে।তবে কোন ইউনিটে কতটি আসন ফাঁকা রয়েছে তা জানা যায়নি। 

বিজ্ঞাপন

এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৯৮০ জন ভর্তিচ্ছু অনলাইনে আবেদন করেছিল। প্রতি আসনের বিপরীতে ১৮ জন আবেদন করেন।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD