Logo

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৪, ২১:৪৫
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এ মাসের (জুলাই) জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নুতন দাম আগামীকাল মঙ্গলবার (২ এপ্রিল) নির্ধারণ করা হবে।

সোমবার (১ জুলাই)  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, গেল ৩ জুন ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত  ২০২১ সালের এপ্রিল মাসের আগে পর্যন্ত এলপিজি দাম নির্ধারণ কোম্পানিগুলোর ইচ্ছাধীন ছিল। পরে বলা হয়েছিল, আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে, যা প্রতি মাসেই সমন্বয় করা হবে।

বিজ্ঞাপন

সৌদি আরবের দর ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। তখন থেকেই প্রতি মাসেই দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD