Logo

ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২৬
ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না।

বিজ্ঞাপন

নগদ টাকা উত্তোলন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১ সেপ্টেম্বর সর্বশেষ টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় ৫ লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

 

তবে সে সময় নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনও পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন।

বিজ্ঞাপন

 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনে সীমা আরোপ শুরু হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আসে। সেদিন থেকে ব্যাংকে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়। পরে সেটি বাড়িয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD