Logo

রিমান্ড শেষ না করেই শাজাহান খানকে পাঠানো হলো কারাগারে

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৩৪
রিমান্ড শেষ না করেই শাজাহান খানকে পাঠানো হলো কারাগারে
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী শাজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর চালানো গুলিতে  আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

রবিবার (৮ সেপ্টেম্বর) ৭ দিনের রিমান্ড চলাকালীন শাজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন


এর আগে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

গেল ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD