Logo

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬০

profile picture
জনবাণী ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১৫
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬০
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাত জনের মৃত্যু হয়েছে। যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একইসাথে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন, খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে গেল  একদিনে সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ২৪১ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর  জানায়,  চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD