রাজধানীতে ১০ কৃষি পণ্য মিলছে ৬৫০ টাকায়

ভবনের সামনে কার্যক্রমটির উদ্বোধন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
বাজারের উচ্চমূল্যের জন্য ন্যায্যমূল্যে সরকারিভাবে রাজধানীর ২০টি স্থানে সবজিসহ কৃষি পণ্য বিক্রি শুরু হয়েছে। ১০ পণ্য পাওয়া যাচ্ছে ৬৫০ টাকায়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সচিবালয়ের পাশে খাদ্য ভবনের সামনে কার্যক্রমটির উদ্বোধন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
এ সময় বিশেষ উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১০ কৃষি পণ্যগুলোর মধ্যে রয়েছে- ৫ কেজি আলু ১৫০ টাকা, ১ ডজন ডিম ১৩০ টাকা, ১ কেজি পেঁয়াজ ৭০ টাকা। তা ছাড়া ১ কেজি মিষ্টি কুমড়া, করলা, পটোল কচুরমুখী ও ১০০ গ্রাম কাঁচা মরিচ- এবং ৩ কেজি পেঁপেসহ ২৫০ টাকা। আর ১ পিস লাউ ৫০ টাকাসহ সর্বমোট ১০টি পণ্যের দাম ধরা হয়েছে ৬৫০ টাকা।
বিজ্ঞাপন
রাজধানীর ২০ স্থানে মিলবে এ সবজি। এর মধ্যে রয়েছে- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজার বাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশী মোড়, হাজারী বাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গির চর, রামপুরা ও ঝিগাতলা।
বিজ্ঞাপন
জেবি/এসবি








